Indo-Bangla Council For Commercial & Cultural Collaboration
India was the first country to recognize Bangladesh as a separate and independent country and established diplomatic relations with the country immediately after its independence in December 1971. The relationship between India and Bangladesh is anchored in history, culture, language and shared values of secularism, democracy, and countless other commonalities between the two countries. It is based on sovereignty, equality, trust, understanding and a win-win partnership that goes far beyond a strategic partnership. In the last couple of years, the relationship has been further strengthened including through cooperation in new and high-technology areas.
With the onset of economic liberalization in South Asia, India & Bangladesh forged greater bilateral engagement and trade. They are close strategic partners in counter-terrorism. They are also the largest trading partners in South Asia.
Latest Updates
High Commissioner Shri Dinesh Trivedi met Mr. Mahdi Amin, Adviser to the Prime Minister for Ministry of Education, Ministry of Primary and Mass Education, Ministry of Expatriates’ Welfare and Overseas Employment, Ministry of Labour and Employment and Spokesperson of Prime Minister's Office, on 17 September 2026.
The meeting highlighted the enduring bonds between India and Bangladesh, rooted in strong people-to-people ties. They discussed the importance of further deepening the bilateral partnership for the mutual benefit and prosperity of the peoples of the two sovereign nations, with particular emphasis on cooperation in education, technology and innovation.
****
হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ১৭ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক মাননীয় উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহ্দী আমিন-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকটিতে জনগণের মধ্যে সুদৃঢ় বন্ধনের ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়। তাঁরা এই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুগভীর করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
High Commissioner of India Shri Dinesh Trivedi met the Minister of Civil Aviation and Tourism, Mr. M Rashiduzzaman Millat on 16 Sep 2026.
They held discussions on wide ranging topics including enhancing bilateral cooperation in the field of civil aviation, improving air connectivity, enhancing air cargo capacity, improving bilateral working mechanisms and promoting tourism.
****
ভারতীয় হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ১৬ সেপ্টেম্বর ২০২৬-এ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
তাঁরা বেসামরিক বিমান চলাচল খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, আকাশপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এয়ার কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধিকরণ, দ্বিপাক্ষিক কার্যপ্রক্রিয়ার উন্নয়নসাধন এবং পর্যটন প্রসারের মতো বিস্তৃত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
High Commissioner Shri Dinesh Trivedi held a meeting with the Minister of Water Resources of Bangladesh, Mr. Md. Shahiduddin Chowdhury Anee, on 13 September 2026. Minister of State Mr. Forhad Hossain Azad was also present.
The discussion highlighted the importance of strengthening bilateral engagement for achieving the shared aspirations of the peoples of the two neighbouring countries
****
হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ১৩ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশের মাননীয় পানিসম্পদ মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-র সঙ্গে বৈঠক করেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ-ও উপস্থিত ছিলেন।
এই আলোচনায় দুই প্রতিবেশি দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষাসমূহ পূরণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা সুদৃঢ় করার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
IGCC, HCI Dhaka organized a special dance theatre performance titled “Dhora Taru Kabyo - Nature’s Tale” inspired by Kobi Guru Rabindranath Tagore’s celebrated poem “Brikkho Bondona” at Chhayanaut Auditorium on 11th September, 2026.
The dance performance was presented by Turongomi Repertory dance theatre led by Ms. Pooja Sengupta, Artistic Director.The performance beautifully explored the timeless relationship between nature and mankind through the powerful medium of dance and theatre.
Speaking at the occasion, High Commissioner Dinesh Trivedi highlighted the rich cultural ties between India and Bangladesh, rooted in their shared heritage, literature and love for nature. He said that the performance reminds us of the shared responsibility to respect and preserve Mother Nature.
High Commissioner Shri Dinesh Trivedi paid a courtesy call on Hon’ble President of Bangladesh H.E. Mr. Mirza Fakhrul Islam Alamgir at the Bangabhaban on 08 September 2026.
High Commissioner conveyed warm greetings to the President and wished him success for his continued service to the people of Bangladesh.
The discussion underscored the deep-rooted bonds between India and Bangladesh, built on shared history, close cultural ties and people-to-people relations. They emphasised the importance of strengthening the bilateral partnership for the mutual benefit of the peoples of the two sovereign countries.
****
হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ০৮ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
হাই কমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এই আলোচনায় ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। তাঁরা এই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার তাৎপর্যের ওপর বিশেষ জোর দেন।
High Commissioner Shri Dinesh Trivedi met with the Minister of Shipping, Railways, Road Transport and Bridges, Government of the People's Republic of Bangladesh, Mr. Shaikh Rabiul Alam, on 08 September 2026. State Minister for Road, Highways, and Railways, Mr. Habibur Rashid was also present.
Both sides discussed a range of topics of mutual interest pertaining to railways, shipping, connectivity and bilateral development projects. They underscored the importance of strengthening connectivity between India and Bangladesh as a key enabler of economic engagement and closer people-to-people ties.
****
হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ০৮ সেপ্টেম্বর ২০২৬-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সড়ক, মহাসড়ক ও রেলপথ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশীদও উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ রেলপথ, নৌপরিবহন, যোগাযোগব্যবস্থা এবং দ্বিপাক্ষিক উন্নয়ন প্রকল্পসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক জোরদারের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন।
High Commissioner Shri Dinesh Trivedi met with the Minister of Environment, Forest and Climate Change of Bangladesh, Mr. Abdul Awal Mintoo, on 07 September 2026. State Minister Mr. Shaikh Faridul Islam was also present.
They discussed the progress of bilateral cooperation mechanisms in the areas of wildlife conservation and habitat protection, as well as opportunities to further strengthen cooperation on transboundary pollution, waste management, and other environmental issues of mutual interest
***
হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ০৭ সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু-র সঙ্গে সাক্ষাৎ করেন। মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলামও উপস্থিত ছিলেন।
তাঁরা বন্যপ্রাণী সংরক্ষণ ও এদের আবাসস্থল সুরক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা করেন, এবং এর পাশাপাশি আন্তঃসীমান্ত দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য পরিবেশগত বিষয়ে সহযোগিতাকে আরও সুদৃঢ় করার সুযোগসমূহ নিয়েও আলোচনা করেন।
